৩ মাসের মধ্যেই আসছে অক্সফোর্ডের করোনাভাইরাসের টিকা

আগামী তিন মাসের মধ্যে করোনার টিকার একটি বড় উৎপাদন বাজারে আনতে যাচ্ছে যুক্তরাজ্য।
সরকারের বৈজ্ঞানিক কর্মকর্তাদের বরাত দিয়ে টাইমস এ তথ্য জানিয়েছে।

অক্সফোর্ডের টিকা নিয়ে কর্মরত বিজ্ঞানীদের প্রত্যাশা, নিয়ন্ত্রক সংস্থা ২০২১ সাল শুরুর আগেই টিকার অনুমোদন দেবে।

পূর্ণ টিকাদান কর্মসূচি দ্রুত শুরু করা যাবে বলে প্রত্যাশা করছেন বিশেষজ্ঞরা।
তবে এই প্রকল্পে শিশুরা থাকছে না।
আগামী ছয় মাসের মধ্যে প্রত্যেক প্রাপ্তবয়স্ক এক ডোজ টিকা পাবেন বলে ধারণা করছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.