কড়া বিধিনিষেধ ফিরছে ইরানে

করোনার সংক্রমণ বাড়তে থাকায় ইরানের রাজধানী তেহরানসহ এর আশপাশের এলাকাগুলোতে আবারও কঠোর বিধিনিষেধ আরোপ করা হবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
কেউ অসুস্থতার তথ্য গোপন করলে বা সরকারি কর্মকর্তারা মাস্ক না পরলে বড় অংকের জরিমানা ও সাজার বিধানও জারি করতে যাচ্ছে ইরান।

শনিবার টেলিভিশনে করোনা টাস্কফোর্সের সাপ্তাহিক আয়োজনে হাসান রুহানি বলেন, প্রথম বিষয় হচ্ছে, কেউ অসুস্থতা অনুভব করলে বা বুঝতে পারলে অবশ্যই তা গোপন করা যাবে না।
যদি কেউ করে, তবে সে আইন ভঙ্গ করছে। এর জন্য গুরুতর জরিমানা হতে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.