আজ থেকে শুরু হয়েছে পবিত্র ওমরাহ।
সৌদি স্থানীয় সময় সকাল ছয়টা থেকে ওমরাহ পালন শুরু হয়।
প্রথম ধাপে ওমরাহ পালনকারী ছয়টি দল কার্যাবলি সম্পন্ন করতে সময় পাবেন মাত্র তিন ঘণ্টা।
ওমরায় অংশগ্রহণ নিশ্চিত করতে চালু করা হয় ‘ইতামারনা’ ওমরাহ অ্যাপ।
অ্যাপ চালুর প্রথম পাঁচ দিনে ওমরাহ পালনে অনুমোদন পেয়েছেন এক লক্ষ ৮০ হাজার ৪১জন।
গত ২৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অ্যাপটি চালু হওয়ার পর থেকে এক অক্টোবর পর্যন্ত পাঁচ দিনের মধ্যে আবেদন করেন তিন লক্ষ ৯৬ হাজার ৮৬জন।
এদের মধ্যে এক লক্ষ ৮০ হাজার ৪১জন ওমরাহ পালনে অনুমোদন পান।
সৌদি আরবের নাগরিক ৪২ হাজার ৮৭৩জন এবং অন্যান্য দেশের ৬৫ হাজার ১৬৮জন ওমরার জন্য নিবন্ধন করেন।
এক পরিসংখ্যানে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদির রাষ্ট্রয়াত্ত বার্তা সংস্থা এ খবর নিশ্চিত করে।