এবার টোকেন নিতে গিয়ে লাঠিপেটার শিকার হলেন সৌদি আরব প্রবাসীরা।
প্রতিদিনের মতো রোববার সকালে রাজধানীর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের সামনে ভিড় করেন তারা।
এ সময় টোকেন নিতে ভেতরে ঢুকতে না পেরে হোটেল সোনারগাঁওয়ের গেট ভাঙচুর করেন সৌদিগামীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় পুলিশ লাঠিচার্জ করে।
পরে দুপুর দেড়টার দিকে, ভিসার মেয়াদ বিবেচনায় দেড় হাজার টোকেন দেয়ার কথা জানায় সাউদিয়া এয়ারলাইন্স।
চাকরি বাঁচাতে যে কোনো মূল্যে টিকিট-টোকেন পেতে মরিয়া আটকেপড়া সৌদি প্রবাসীরা।
বারবার আশ্বাসেও কোনো সুরাহা না হওয়ায় ভেঙে গেছে সব ধৈর্যের বাধ।
রোববার সাড়ে ৯টা নাগাদ ফটক ভেঙে প্রবেশ করেন টোকেনপ্রত্যাশীরা।
পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করে পুলিশ। এ সময় আহত হন বেশ কয়েকজন।