ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্পের করোনা থেকে দ্রুত আরোগ্য কামনা করেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টের কাছে পাঠানো এক পত্রে করোনাভাইরাস থেকে তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।

প্রধানমন্ত্রী পত্রে লিখেছেন, ‘আমি জেনে অত্যন্ত ব্যথিত হয়েছি যে, দুর্ভাগ্যক্রমে আপনারা করোনায় আক্রান্ত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

শেখ হাসিনা আরও বলেন, আমি প্রত্যাশা করছি যে, আপনি এবং ম্যাডাম মেলানিয়া ট্রাম্প দ্রুত পুরোপুরি সুস্থ হয়ে কর্মস্থলে ফিরবেন এবং সেই সঙ্গে আগামী দিনগুলোতে করোনা ও এ সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবেলায় বলিষ্ঠ ও দৃঢ় মনোবল দিয়ে আপনার দেশে নেতৃত্ব দেবেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.