আবার ব্যবসায়িক মন্দায় রোম

করোনাভাইরাসের কারণে ইতালির প্রাণচঞ্চল শহর ঐতিহাসিক রোমের চেহারা পাল্টে গেছে।
বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, পর্যটকের সংখ্যা হাতে গোনা।
ইতালির অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

স্মরণকালে এমন রোম দেখেনি কেউ।
ঐতিহাসিক এই নগরীতে শীত, গ্রীষ্ম সকল ঋতুতেই জনাকীর্ণ থাকে-পর্যটন এলাকাগুলো।
তবে, করোনাভাইরাস সবকিছু পাল্টে দিয়েছে। রাজধানীর প্রাণকেন্দ্র ভিয়া দেল কোর্স এখন পর্যটক শূন্য।
এখানে বহু দোকান বন্ধ হয়ে গেছে।

এই অঞ্চলে ক্ষুদ্র ব্যবসা এবং কাজে নিয়োজিত প্রবাসী বাংলাদেশিরাও ক্ষতির শিকার।
তারা বলছেন, করোনার কারণে পর্যটক নেই, নেই তাদের ব্যবসাও।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.