২০০৭ সালে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়ার মধ্যে ভারত ও প্রশান্ত মহাসাগরে নৌ চলাচল ‘অবাধ ও স্বাধীন‘ রাখার উপায় খোঁজার যুক্তি দেখিয়ে ‘কোয়াড’ নামে সংলাপের সূচনা হয়েছিল।
সেই সংলাপের সূত্র ধরেই মঙ্গলবার এই চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা থেকে টোকিওতে দু’দিনের বৈঠকে বসছেন।
‘কোয়াড সংলাপ’ শুরুর দশ বছরে কোনো কার্যক্রম দেখা যায়নি।
তবে ২০১৭ সাল থেকে নতুন করে জীবন ফিরে পেলেও টোকিওর এই বৈঠক নিয়ে এক বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
আর এই আগ্রহের প্রধান কারণ যে চীন তা বলায় বাহুল্য।
যদিও চীনকে আটকাতেই যে এই জোটবদ্ধ উদ্যোগ, পরিষ্কার করে তা কখনই বলা হয়নি কখনই।