‘তুরস্ক ছাড়া শান্তি আলোচনা নয়’

আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, নাগার্নো-কারাবাখ নিয়ে যেকোন শান্তি প্রক্রিয়ায় তুরস্ককে যুক্ত করতে হবে।
কারাবাখ নিয়ে যখন আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে তখন তিনি একথা বললেন।

তিনি বলেন, “শান্তি প্রক্রিয়া অবশ্যই শুরু করতে হবে। চিরদিনের জন্য যুদ্ধ চলতে পারে না।
সেক্ষেত্রে শান্তি আলোচনা যত তাড়াতাড়ি শুরু করা যায় ততই ভালো কিন্তু সে আলোচনায় তুরস্ককে রাখতেই হবে।”

গতকাল সোমবার তুরস্কের টিআরটি হাবের গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট।
তিনি বলেন, তুরস্ক হচ্ছে আঞ্চলিক একটি বড় উদীয়মান শক্তি এবং দক্ষিণ ককেশাস অঞ্চলের দেশ। আঙ্কারার অবস্থান অন্যদের প্রতি সতর্কবার্তা বলেও মন্তব্য করেন আলিয়েভ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.