করোনা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ‘বিভ্রান্তিকর পোস্ট’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তার ওই পোস্ট ফেসবুক এবং টুইটারের নীতিমালা লঙ্ঘন করায় এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক পোস্টে ট্রাম্প বলেন, করোনা হচ্ছে ফ্লুর মতোই।
তার এই পোস্ট ‘বিভ্রান্তিকর’ এবং এই তথ্যে বিধিমালা লঙ্ঘন করেছে বলে সামাজিক মাধ্যমগুলো।
ইতোমধ্যেই ট্রাম্পের ওই ওই পোস্ট ডাউন করে দিয়েছে ফেসবুক।
তবে তার আগেই ওই পোস্টটি ২৬ হাজার বার শেয়ার করা হয়েছে।
ফেসবুকের এক মুখপাত্র রয়টার্সকে বলেন, ‘আমরা কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় ভুল তথ্য মুছে ফেলি।’ একই ধরনের পোস্ট মুছে ফেলেছে টুইটারও।