‘হোয়াইট হাউসে করোনার হানা ঠেকানো যেত’

মাত্র কয়েকদিনের ব্যবধানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প থেকে শুরু করে হোয়াইট হাউসের বেশ কয়েকজন উপদেষ্টা, সিনেটর ও নির্বাচনের ক্যাম্পেইন ম্যানেজার করোনা আক্রান্ত হয়েছেন।
আগে থেকেই পর্যাপ্ত ব্যবস্থা নিলে এ দুর্ভোগ এড়ানো যেত বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফউসি।

আমেরিকান ইউনিভার্সিটির কেনেডি পলিটিক্যাল ইউনিয়নের সঙ্গে এক টেলিভিশন সাক্ষাৎকারে ফউসিকে প্রশ্ন করা হয়েছিল, যারা করোনা মহামারিকে গুজব বলছেন তাদের সঙ্গে সুরক্ষা ব্যবস্থা নিয়ে কীভাবে কথা বলা যায়?
তিনি বলেন, প্রতিদিন নতুন নতুন লোক আক্রান্ত হচ্ছেন। এটা কোনও গুজব নয়।
এমন দৃশ্য দেখা দুভাগ্যজনক। কারণ এটি প্রতিরোধ করা যেত।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.