মার্কিন যুক্তরাষ্ট্রে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর বিতর্ক আজ

আজ বুধবার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমক্র্যাটিক সেনেটার কামালা হ্যারিসের মধ্যকার বিতর্ক অনুষ্ঠিত হবে।
এতে রাজনৈতিক ঘটনাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হবে বিশেষত যখন করোনার কারণে অনেক কিছুই ওলোটপালট হচ্ছে।
স্বাভাবিক পরিস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যকার বিতর্ক দ্বিতীয় পর্যায়ের বিতর্ক হিসেব গণ্য হয় কারণ প্রেসিডেন্ট পদপ্রার্থীদের মধ্যকার বিতর্কগুলিই প্রধানত ভোটদাতাদের মনে স্মরণীয় মূহুর্তগুলোর উদ্রেক করে। খবর ভয়েস অব আমেরিকা’র

৭৪ বছর বয়সী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল সপ্তাহে করোনা সংক্রমিত হওয়ায় তার ডেমক্র্যাটিক প্রতিদ্বন্দ্বি ৭৭ বছর বয়সী জো বাইডেন প্রচার অভিযানে অত্যন্ত সতর্কতা অবলম্বন করছেন। ভোটদাতারা অপেক্ষাকৃত কম বয়সী নির্বাচনী জুটির দিকেই বেশি মনোযোগ দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.