মাস্কাটগামী যাত্রীদের জরুরি নির্দেশনা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

ওমানের মাস্কাটগামী যাত্রীদের জরুরি নির্দেশনা দিয়েছে বিমান।
বুধবার (৭ অক্টোবর) এ নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর আগে যাত্রীদের ‘Tarassud’ অ্যাপ ডাউনলোড করতে হবে।
মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে।
তবে পরীক্ষার ফি যাত্রীকে বহন করতে হবে।

অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ডে ফি পরিশোধ করার পাশাপাশি নগদেও ফি পরিশোধ করা যাবে। ওমানের নাগরিক ছাড়া বিদেশি যাত্রীদের আন্তর্জাতিক স্বাস্থ্য বিমা থাকাও বাধ্যতামূলক বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.