দুবাইগামী বিমান যাত্রীদের জন্য নির্দেশনা

দুবাইগামী যাত্রীদের জন্য নির্দেশনা দিয়েছে দেশটি।
এসব নির্দেশনা যাত্রীদের অনুসরণ করার অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, দুবাইয়ের রেসিডেন্স কার্ডধারী ছাড়া অন্য সব স্টেটের বা প্রদেশের রেসিডেন্স কার্ডধারী যাত্রীদের দুবাই যাত্রার আগে ICA (Federal Authority for Identity and Citizenship) এর মাধ্যমে অনুমোদন নিতে হবে।
আর দুবাইয়ের রেসিডেন্স কার্ডধারী যাত্রীদের আগের মতোই যথারীতি GDRFA (General Directorate of Residency and Foreigners Affairs) এর মাধ্যমে অনুমোদন নিতে হবে।
এই নির্দেশ এরই মধ্যে কার্যকর হয়ে গেছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.