যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে করোনার হানা

মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন কর্পসের আরও এক শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।
জেনারেল গেরি থমাস নামের ওই কর্মকর্তার দেহে করোনা পজিটিভ ধরা পড়েছে।
এ নিয়ে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর দু’জন শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত হলেন।

এদিকে, ওই দুই কর্মকর্তার করোনা ধরা পড়ায় পেন্টাগনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এর মধ্যে যারা যারা এই দু’জনের সংস্পর্শে এসেছেন তারা সেলফ আইসোলেশনে গেছেন।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার স্ত্রীর করোনায় আক্রান্তের খবর প্রকাশ প্রায়।
এরপর থেকেই একের পর এক মার্কিন কর্মকর্তার করোনা পজিটিভ ধরা পড়ে।
এখন পর্যন্ত হোয়াইট হাউসের প্রায় ডজন খানেক কর্মকর্তা করোনায় ধরা পড়েছেন।
হোয়াইট হাউসের পর এবার সামরিক বাহিনীতেও হানা দিল করোনা।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.