সৌদি এয়ারলাইন্স ছুটির দিনেও টিকিট দিচ্ছে

চাপ সামলাতে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও টিকিট দিচ্ছে সৌদি এয়ারলাইন্স।
গত ১৫ দিন ধরেই ছুটির দিনসহ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন সৌদি এয়ারলাইন্সের কর্মকর্তারা।

প্রবাসীদের চাপ সামলাতে বেশ কয়েকদিন হিমশিমও খেতে হয় তাদের।
শুক্রবার সকাল ১০টা থেকে টিকিট রি-ইস্যু শুরু করেছে প্রতিষ্ঠানটি।
সকাল থেকে টিকিট প্রত্যাশীরা এসে পৌঁছান।
বৃহস্পতিবার যাদের মোবাইল নম্বরে এসএমএস দেওয়া হয়েছে, তারাই শুক্রবার টিকিট নিতে এসেছেন।

সৌদি এয়ারলাইন্সের ঘোষণা অনুযায়ী, যাদের ভিসার মেয়াদ কম, তাদের ৪ অক্টোবর থেকে আগে টিকিট দেওয়া হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.