ইউরোপে একদিনে রেকর্ড সংক্রমণ

একদিনে করোনা রেকর্ড সংক্রমণ দেখলো ইউরোপ।
মহাদেশটিতে একলাখের বেশি কোভিড-নাইনটিন আক্রান্ত শনাক্ত হয়েছে ২৪ ঘণ্টায়।

ফ্রান্সে ২০, যুক্তরাজ্যে ১৩, রাশিয়ায় ১২, চেক প্রজাতন্ত্রে ৮ এবং স্পেন, ইতালি, নেদারল্যান্ডস, ইউক্রেন ও বেলজিয়ামে ৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে একদিনে।
চার হাজারের বেশি শনাক্ত হয়েছে জার্মানী ও পোলান্ডে। মৃত্যুহার বাড়তে শুরু করেছে স্পেনে। আদালত লকডাউন বাতিল করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদ্রিদে জরুরী অবস্থা জারি করেছে স্প্যানিশ সরকার।
এদিকে যুক্তরাজ্যে দ্রুত ছড়াচ্ছে কোভিডের সংক্রমণ।
করণীয় নির্ধারণে গলধঘর্ম হচ্ছে ব্রিটিশ মন্ত্রীপরিষদ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.