ওষুধ খাচ্ছেন না ট্রাম্প

ট্রাম্প এক সপ্তাহেরও বেশি সময় আগে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
তারপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা ধরনের গুঞ্জন উঠতে শুরু করে।

তবে প্রেসিডেন্ট জানিয়েছেন, বর্তমানে তিনি ভালো আছেন।
ফক্স নিউজের এক অনুষ্ঠানে এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি এখন আর করোনার ওষুধ খাচ্ছেন না।
শুক্রবারের ওই সাক্ষাতকারে তিনি কোভিড-১৯ সংক্রমণের বিরুদ্ধে তার লড়াইয়ের বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন।

ট্রাম্প বলেন, আমি এখন ওষুধমুক্ত। তিনি বলেন, আমি এখন কোনো ওষুধ খাচ্ছি না।
আপনারা জানেন, হয়তো এটা আট ঘণ্টা আগে। অর্থাৎ এর মধ্যে তিনি আর ওষুধ খাননি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.