আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ডে এখনো রাজতন্ত্র বিদ্যমান।
সেখানকার শাসনভার রয়েছে রাজার হাতে। বর্তমানে সে দেশের রাজা কিং এমসাতি তৃতীয়।
তার স্ত্রীর সংখ্যা ১৬ জন এবং সন্তান ৩৫ জন।
তার বাবা সাবেক রাজা সভুজা দ্বিতীয় একশ ২৫ জনেরও বেশি নারীকে বিয়ে করেছিলেন।
আর তার সন্তান বর্তমান রাজা ১৯৮৬ সালে মাত্র ১৮ বছর বয়সে রাজা হন।
এরপর এক এক করে ১৬ জন নারীকে বিয়ে করেছেন।
প্রতিবারই একজন কুমারি মেয়েকে বিয়ে করছেন তিনি।
এর মধ্যে তিনজন স্ত্রীকে ডিভোর্সও দিয়েছেন।
জানা গেছে, স্ত্রীদের গর্ভে ৩৫ জন সন্তান জন্ম নিয়েছে।