মালয়েশিয়ার জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ছয়টি নৌকাসহ ৬০ জন চীনা নাগরিককে আটক করা হয়েছে।
মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর অঙ্গরাজ্যের সমুদ্রসীমায় অভিযান চালিয়ে মাছধরা নৌকাগুলো আটক করা হয়।
এমএমইএ’র আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জুলফাদলি নায়ান বলেন, দেখা গেছে নৌকাগুলো চীনের কিনহুয়াংদাওয়ে নিবন্ধন করা।