নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল

করোনা সংক্রমণের অজুহাতে দেশব্যাপী লকডাউন দিয়েও ঠেকানো যায়নি প্রতিবাদকারীদের। আইনের ফাঁকফোকর গলে ঠিকই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে আবারও বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, লকডাউনের কারণে ইসরায়েলিদের নিজ বাসভবন থেকে এক মাইলের বেশি দূরে সমবেত হওয়া নিষিদ্ধ রয়েছে।
একারণে নিয়মিত সমাবেশস্থল জেরুজালেমে নেতানিয়াহুর সরকারি বাসভবনের বাইরে জড়ো হতে পারেননি বিক্ষোভকারীরা।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.