দক্ষিণ আফ্রিকায় যুব সমাজকে অবাধ যৌনতা থেকে ফেরাতে হিন্দু ও মুসলিম বিবাহ আইন পরিবর্তন করতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
নতুন খসড়া বিবাহ নীতি প্রবর্তনের পরিকল্পনা ইতোমধ্যেই নিশ্চিত করা হয়েছে।
তবে করোনাভাইরাস মহামারির কারণে প্রক্রিয়াটি বিলম্বিত হচ্ছে।
সম্প্রতি সংসদে স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, আইনটি মূলত ২০২০-২১ অর্থবছরের জনগণের পরামর্শ নিয়ে গেজেট প্রকাশ করা কথা ছিল।
এরপর এটি ২০২১ সালের ২১ মার্চের মধ্যে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় জমা দেওয়া হবে।