চাচাতো ভাই-বোনের প্রেম, পরিবারের সিদ্ধান্তে খুন

তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। জড়িয়ে পড়েছিলেন প্রেমে।
বিয়েও করতে চেয়েছিলেন। তবে তাদের এ পথে বাধ সাধে তাদের পরিবার।
তারপরও তাদের সম্পর্কে চিড় ধরানো যায়নি। অবশেষে ফলাফল-দুই পরিবারের সিদ্ধান্তে এই জুটিকে বিষ খাইয়ে খুন।

এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যের দুর্গ জেলার কৃষ্ণনগরে। এই নৃশংস ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শ্রীহরি ও ঐশ্বর্য নামের জুটি সম্পর্কে চাচাতো ভাই-বান। দুজনে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে বিয়ের করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
সেই উদ্দেশ্যে গত মাসে বাড়ি থেকে পালিয়ে যান দুজন। তাদের খোঁজে পুলিশের দ্বারস্থ হয় পরিবার। চেন্নায়ে তাদের সন্ধান পাওয়া যায় এবং তাদের ফিরিয়ে আনা হয়।

পুলিশ জানতে পারে শ্রীহরি ও ঐশ্বর্যকে বিষ খইয়ে খুন করা হয়েছে।
এমনকি ১০ কিলোমিটার দূরে নদীর চড়ে দুজনের দেহ পুড়িয়ে দেয়া হয়েছে।

পরে নদীর পাড় থেকে অর্ধদগ্ধ দেহ দুটি উদ্ধার হয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.