ডিসেম্বরে আসছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন

ডিসেম্বরের মধ্যেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনা ভ্যাকসিন চলে আসবে বলে মনে করছেন গবেষকরা।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় করোনাভাইরাসের ভ্যাকসিন গবেষণার সঙ্গে যুক্ত ভারতীয় নাগরিক চন্দ্রাবলী জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই করোনা ভ্যাকসিন পাওয়া যাবে।
এ মুহূর্তে ক্লিনিক্যাল ট্রায়ালের শেষ পর্যায়ের কাজ চলছে।
২০২১-এর ফেব্রুয়ারি নাগাদ অনেকগুলো দেশে চলে আসবে এটি।

দেশীয় প্রযুক্ত ব্যবহার করে করোনার টিকা উৎপাদনে আশার কথা শুনিয়েছে ভারত।
ভারত বায়োটেকের তৈরি ‘কোভ্যাক্সিন’ অত্যন্ত নিরাপদ বলে জানানো হয়েছে।
বিশ্বের বড় বড় দেশগুলো নিজেরা যেমন ভ্যাকসিন তৈরি করছে, তেমনি অন্যদের কাছ থেকেও মিলিয়ন মিলিয়ন ডোজ নিতে চুক্তি করে ফেলেছে। ভারত এমনই একটি দেশ।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.