পার্লামেন্টে অর্ধনগ্ন হয়ে কঠিন বার্তা সাংসদের

মেক্সিকো পার্লামেন্টে নিজের পোশাক খুলে রেখে বক্তব্য দিয়েছেন একজন সাংসদ।
পার্লামেন্টে অধিবেশনের সময় তিনি এ ঘটনা ঘটান।
সাংসদ অ্যান্তোনিও গার্সিয়া শুধু অন্তর্বাস রেখে অন্য পোশাক খুলে রেখে বলেছেন, আমাকে বিবস্ত্র দেখে আপনাদের লজ্জা হচ্ছে।
কিন্তু রাস্তায় লোকদের বিবস্ত্র অবস্থায় দেখে, খালি পায়ে, হতাশাগ্রস্থ, বেকার, ক্ষুধার্ত লোকদের দেখে আপনাদের লজ্জা হয় না।
আপনারা তাদের সমস্ত অর্থ এবং সম্পদ চুরি করার কারণে তারা আজ ক্ষুধার্ত।

সাংসদের এই বক্তব্য এবং ছবি সামাজিক যোগাযোগের মাধ্যমে বহু মানুষ শেয়ার করছেন।
বেশ প্রশংসা পাচ্ছেন অ্যান্তোনিও গার্সিয়া।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.