তিন-চতুর্থাংশেরও বেশি কর্মী কানাডায় চাকরিতে ফিরেছেন

কানাডার শ্রমবাজারে সেপ্টেম্বরে ৩ লাখ ৭৮ হাজার নতুন চাকরি যুক্ত হয়েছে।
প্রায় সব চাকরিই ফুলটাইমের।

মহামারিকালে চাকরি হারানো তিন-চতুর্থাংশেরও বেশি কর্মী সেপ্টেম্বর মাসে কাজ পুনরুদ্ধার করেছেন।

অন্যদিকে তুলনা করলে মার্কিন যুক্তরাষ্ট্রের চাকরিজীবীরা যে পরিমাণ চাকরি হারিয়েছে, তার অর্ধেকের চেয়ে কিছুটা বেশি ফিরে পেয়েছে।

প্রিন্স অ্যাডওয়ার্ড দ্বীপ ছাড়া প্রায় প্রতিটি প্রদেশেই চাকরির নতুন বাজার তৈরি হয়েছে।
এর মধ্যে অন্টারিওতে ১ লাখ ৬৭ হাজার, কুইবেকে ৭৬ হাজার, ব্রিটিশ কলম্বিয়া ৫৪ হাজার এবং আলবার্টায় যোগ হয়েছে ৩৮ হাজার।

কানাডায় জুনে প্রায় এক কোটি মানুষের চাকরি ছিল, মার্চ ও এপ্রিল মাসে মহামারির কারণে বন্ধ হয়ে যেতে বাধ্য হওয়া ব্যবসায়গুলো আবারও চালু হতে শুরু করে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.