‘এবার মার্কিন পণ্যেও শুল্ক আরোপ করতে পারবে ইইউ’

মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে আপত্তিজনকভাবে ভর্তুকি দেয়ার শাস্তি হিসেবে যুক্তরাষ্ট্রের পণ্যে বার্ষিক ৪ বিলিয়ন ডলার শুল্ক আরোপ করতে পারবে ইউরোপীয় ইউনিয়ন।

বোয়িং ও ব্রিটিশ বিমান নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসে ভর্তুকি দেয়া নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে চলমান দীর্ঘ দিনের বিবাদের এখন পর্যন্ত সবশেষ পদক্ষেপ হিসেবে সম্প্রতি এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা- ডব্লিউটিও।

গত বছর ইউরেোপীয় পণ্যে ৭.৫ বিলিয়ন ডলার শুল্ক নির্ধারণের ব্যাপারে নির্দেশনা দিয়েছিল বিশ্ব বাণিজ্য সংস্থা।
তবে, যুক্তরাষ্ট্রের অভিযোগ ইইউ এখনও সে পথে হাঁটছে না।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.