প্যারিসসহ ফ্রান্সের ৯ শহরে কারফিউ জারি

প্যারিসসহ মোট ৯টি শহরে কারফিউ জারি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।
করোনা ছড়িয়ে যাওয়ার জেরে ওই ৯ শহরে রাতের বেলা কারফিউ জারির নির্দেশ দেওয়া হয়েছে।

টেলিভিশনে এক সাক্ষাৎকারের সময় ম্যাখোঁ বলেছেন, শনিবার থেকে কারফিউ কার্যকর হবে।
অন্তত চার সপ্তাহ কার্যকর থাকবে কারফিউ।
রাত ৯টা থেকে সকাল ৬টা পর্যন্ত লোকজনকে ঘরে থাকার কথা বলা হয়েছে।
কারফিউ না মানলে জরিমানা করা হবে।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.