ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদিকে তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইসরায়েলকে স্বীকৃতি দিতে সৌদিকে উৎসাহিত করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।
বুধবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠকে পম্পেও এই উৎসাহ দেন।

সম্প্রতি আরব উপসাগরীয় অঞ্চলের দুই দেশ সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করে।
পরে ইসরায়েলের সঙ্গে গত ১৫ সেপ্টেম্বর হোয়াইট হাউসে সম্পর্ক স্বাভাবিকের এক চুক্তি স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন।
মধ্যপ্রাচ্যে সৌদি আরবের পররাষ্ট্রনীতির সঙ্গে ব্যাপক সমন্বয় করে বাহরাইন।

 

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.