পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনার প্রশ্নই আসে না

ভারত পাকিস্তানের সঙ্গে আলোচনার টেবিলে বসতে চাইছে বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন ইমরান খানের নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মইদ ইউসুফ।
তবে ইমরানের উপদেষ্টা মইদ ইউসুফের দাবি উড়িয়ে দিয়ে নয়াদিল্লি বলেছে, আলোচনায় বসার বিষয়টি সম্পূর্ণ তাঁর মস্তিষ্কপ্রসূত।
আচরণ না বদলালে পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনায় বসার প্রশ্নই আসে না।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া না দিলেও সূত্রের মাধ্যমে জানা গেছে, পাকিস্তানের সঙ্গে আলোচনা নিয়ে নিজেদের অবস্থানের কোনো পরিবর্তন করেনি ভারত।

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.