একজন প্রধানমন্ত্রী হয়ে তিনি কিভাবে এমন পোশাক পরলেন?
সামাজিক মাধ্যমে এমন মন্তব্য ও হেনস্থার শিকার হয়েছেন ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। তার পোশাক নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে।
নানা ধরনের কদর্য মন্তব্য করে তাকে সামাজিক মাধ্যমে আক্রমণ করা হচ্ছে।
যে ছবি নিয়ে এতো বিতর্ক তাতে দেখা গেছে যে, সানা মেরিন একটি লো-কাট কালো ব্লেজার পরেছেন।
এই ধরনের পোশাক একজন প্রধানমন্ত্রী কেন পরবেন, তা নিয়েই সানা মেরিনকে সমালোচিত হতে হয়েছে।