অভ্যন্তরীণ রুটে যাত্রী চাহিদা সংকট পুরোটাই পুনরুদ্ধার সম্ভব হয়েছে বলে এক রিপোর্টে তুলে ধরেছে চীনের তিন বড় এয়ারলাইন্স।
তাদের দাবি, করোনা মহামারী কাটিয়ে অভ্যন্তরীণ রুটে তাদের যাত্রীরা আগের মতোই ভ্রমণ করতে শুরু করেছে।
সেপ্টেম্বরের ট্রাফিক রেজাল্টে এই মূল্যায়ন উঠে এসেছে। ফ্লাইট গ্লোবালের খবর।
তিন বড় কোম্পানি হল- এয়ার চায়না, চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। গত বছরের সেপ্টেম্বরে তারা অভ্যন্তরীণ রুটে একই সংখ্যক যাত্রী পরিবহন করে।
তাদের প্রত্যাশা, অভ্যন্তরীণ রুটে সংকট যেহেতু কেটে গেছে, সেহেতু আন্তর্জাতিক ফ্লাইটেও সংকট কেটে যাবে। তবে তারা বলছে, আন্তর্জাতিক ফ্লাইট ফিরতে দেরি হবে।
কারণ বিশ্বের বিভিন্ন দেশে এখন বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে।
তবে সেপ্টেম্বর প্রান্তিকে অর্থনৈতিক রিপোর্ট নিয়ে আশঙ্কায় রয়েছে বিগ থ্রি।
তারা মনে করছে, আন্তর্জাতিক ফ্লাইটে গভীর ড্রিপ্রেশন এখন কাটেনি।
তবে অভ্যন্তরীণ ফ্লাইটে আরও গতি আসলে কোম্পানি লাভের মুখ দেখবে।
সেপ্টেম্বরে অভ্যন্তরীন রুটে এয়ার চায়না ৭.৭৮ মিলিয়ন যাত্রী পরিবহন করেছে, যা আগের বছরের চেয়ে ১.৩ শতাংশ বেশি। অবশ্য আগস্ট মাসে তারা ৭ শতাংশ যাত্রী বৃদ্ধি দেখিয়েছিল। আন্তর্জাতিক ফ্লাইটসহ কোম্পানিটি ৭.৮২ মিলিয়ন যাত্রী বহন করে যা আগস্টের চেয়ে ৬.৯ শতাংশ বেশি। অথচ করোনার কারণে যাত্রী সংখ্যা কমে ১৬.৬ শতাংশে দাঁড়ায়। কিলোমিটার প্রতি সিটের হিসেবে (এএসকে) অভ্যন্তরীণ রুটে মাসিক যাত্রী বৃদ্ধি ছিল ৫.৬ শতাংশ। আগস্টের তুলনায় যা বেড়েছে ৪.৬ শতাংশ। আর একই মাসে রাজস্ব বেড়েছে কিলোমিটার প্রতি ৯.২ শতাংশ।
চায়না সাউদার্ন সেপ্টেম্বরে যাত্রী পরিবহন করে ১১.১ মিলিয়ন, যা আগের বছরের তুলনায় ২.৫ শতাংশ বেশি।
চায়না ইস্টার্ন এয়ারলাইন্স একইমাসে ৮.৯ মিলিয়ন যাত্রী বহন করে অভ্যন্তরীণ ফ্লাইটে যা আগের মাসের চেয়ে ৫.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেপ্টেম্বরের এই যাত্রী পরিসংখ্যান চীনের ডমেস্টিক ফ্লাইট পুনরুদ্ধারের চিত্র ফুটে উঠেছে। চায়নিজ এয়ারলাইন্স অক্টোবরের প্রথম সপ্তাহ একটি সোনালী সপ্তাহ পার করেছে। তারা মোট ১৩ মিলিয়ন যাত্রী বহন করেছে এই সময়ে। ফ্লাইট সংখ্যাও কারোনাকালের আগের সংখ্যায় ফিরে এসেছে বলে ওই রিপোর্টে বলা হয়েছে।
আরও খবর