আবারও আকাশের ডানা মেলার জন্য প্রস্তুত বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান। ২০২০ সালের শেষ দিকেই এই বিমান আকাশে উড়তে পারবে।
এই তথ্য নিশ্চিত করেছে ইউরোপীয় ইউনিয়নের বিমান পরিবহন নিরাপত্তা সংস্থা।
নিরাপত্তা সংস্থার কর্তৃপক্ষ জানায়, বিমানের নিরাপত্তা নিশ্চিতে বোয়িং যে ধরনের পরিবর্তন নিয়ে এসেছে, তা সন্তোষজনক।
তবে প্রধান সিদ্ধান্তদাতা, যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন এডমিনিস্ট্রেশন এখনো বিমানটি চলাচলের অনুমতি দেয়নি।
সর্বোচ্চ বিক্রিত সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের বিমান চলাচল পর পর দুটি দুর্ঘটনার কবলে পড়ায় প্রায় ১ বছর ধরে উড্ডয়ন বন্ধ রয়েছে।