প্রাণঘাতী নভেল করোনার পুনরুত্থানের লাগাম টানতে কারফিউ জারি করায় ফ্রান্সের রাজধানী প্যারিস-সহ দেশটির অন্য ৮টি শহরের রাস্তা যেন জনমানবশূন্য মরুভূমিতে পরিণত হয়েছে। শনিবার রাত থেকে এই কারফিউ বলবৎ হওয়ায় ভূতুড়ে নগরীতে পরিণত হয়েছে ফ্রান্সের ৯টি শহর।
ফ্রান্সে করোনার সংক্রমণ দ্বিতীয় দফায় বৃদ্ধি পাওয়ায় দেশটির সরকার বিতর্কিত রাত্রিকালীন কারফিউ জারির সিদ্ধান্ত নিয়েছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে করোনার অন্যতম হটস্পট হয়ে উঠছে ফ্রান্স।