আর্মেনিয়া-আজাবারইজানের চলমান সংঘাতে প্রায় ৭’শ সামরিক সদস্য নিহত হয়েছেন।
দু’দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হওয়ার কিছুক্ষণ পরই এ তথ্য জানায় নার্গোনো-কারাবাখের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
তাদের তথ্য মতে, ৬৭৩ জন নিহত হয়েছেন।
২৭ সেপ্টেম্বর আজারবাইজানের সাধারণ মানুষের বসতি এবং সামরিক স্থাপনা লক্ষ্য করে আর্মেনিয়ার হামলার পর দু’পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়।
১৯৯৪ সালে দু’পক্ষের মধ্যে বিচ্ছিন্ন সংঘাতের পর এ যুদ্ধকে সবচেয়ে বেশি প্রাণঘাতী বলে উল্লেখ করা হচ্ছে।