বাংলাদেশ বিমানের ফ্লাইট যাবে ইতালি

ইতালিতে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ঢাকায় ইতালি দূতাবাসের অনুরোধে এই সিদ্ধান্ত নিয়েছে বিমান কর্তৃপক্ষ।
আজ রোববার বিমানের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে ইতালি দূতাবাসের অনুরোধে বাংলাদেশ বিমানের ঢাকা থেকে ইতালির রোমে ফ্লাইট পরিচালনার জন্য রেজিস্ট্রেশন শুরু করেছে।
রেজিস্ট্রেশন এবং বিস্তারিত জানতে www.biman-airlines.com ভিজিট করতে বলা হয়েছে।

ইতালিতে বর্তমানে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে না।
এ ব্যাপারে জানতে চাইলে বিমানের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, রোমে বিমানের ফ্লাইট সংখ্যা কতটি হবে বা কবে সেখানে ফ্লাইট যাবে, সেটি যাত্রী রেজিস্ট্রেশনের ওপর নির্ভর করছে।
যাত্রী সংখ্যা বিবেচনা করে রোমে বিমানের ফ্লাইটের দিন তারিখ নির্ধারণ করা হবে।
এ সম্পর্কিত তথ্য বিমানের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.