‘বাইডেন ভারতের জন্য মঙ্গলজনক নয়’

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন ভারতের জন্য মঙ্গলজনক হবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়র।
তার প্রকাশিত বই ‘সফলতা’ অর্জন করায় নিউ ইয়র্কে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানেই এসব কথা বলেন ট্রাম্প পুত্র।
ট্রাম্প জুনিয়র বলেন, চীনের আগ্রাসন ও হুমকি সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে।
বিশেষ করে আমেরিকা ও ভারতের নাগরিকরা এই হুমকি সম্পর্কে ভালো করে জানেন।
কিছুদিন পরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।
সেখানে আমার বাবার বিপক্ষে লড়াই করছেন ডেমোক্র্যাটিক প্রার্থী বাইডেন।
তিনি একজন বড় ব্যবসায়ী। চীনারা জানে তাকে কেনা সম্ভব।
এই কারণেই হয়তো তিনি চীনকে নিয়ে নরম কথা বলছেন।
গুঞ্জন আছে, নির্বাচন উপলক্ষ্যে বাইডেন দেড় বিলিয়ন ডলারে নিয়েছেন চীন থেকে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.