ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা ওঠায় ‘ভীত’ যুক্তরাষ্ট্র!

অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইরানের রাজধানী তেহরানের সামনে এখন আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানি করার বিরাট সম্ভাবনা তৈরি হচ্ছে।
এ কারণে অনেকটাই ভীত হয়ে পড়েছে আমেরিকা।
সোমবার এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে এ কথা বলেন।

তিনি বলেন, ইরানের সামরিক খাতে যে সমস্ত অস্ত্র ও সরঞ্জাম প্রয়োজন তার শতকরা ৯০ ভাগ নিজস্ব প্রযুক্তিতে দেশীয়ভাবে তৈরি হয়।
ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর আমেরিকা যে ভয় পাচ্ছে সেটি হচ্ছে, ইরান আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানি করবে এবং ইরানের সামরিক প্রযুক্তি আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়বে।
ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার ঘটনা তেহরানের জন্য বিরাট বিজয়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.