‘মুসলিম সম্প্রদায়ের শেকড়ে হুমকি দিচ্ছে সন্ত্রাসবাদ’

সন্ত্রাসবাদ এবং বর্ণবাদের মতো ভয়ংকর ফাঁদ থেকে মুসলিম সম্প্রদায়কে রক্ষার জন্য বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।

মঙ্গলবার তিনি বলেন, সারাবিশ্বের মুসলমানদের উচিৎ মুসলিম সম্প্রদায়কে সন্ত্রাসবাদ এবং বর্ণবাদের মতো ভয়াবহতা থেকে রক্ষা করা।
এসবের মাধ্যমে মুসলিম ভ্রাতৃত্ববোধের গভীরে ফাটল ধরানোর ষড়যন্ত্র চলছে বলেও সতর্ক করেন তিনি।

তুরস্কের ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ইসলামি সহযোগিতা সংস্থা’র (ওআইসি) সম্মেলনে ভিডিও লিংকে যুক্ত হয়ে এরদোয়ান বলেন, বর্ণবাদ, জাতীয়তাবাদ, সাম্প্রদায়িকতা এবং সন্ত্রাসবাদের মতো সংকটগুলোকে মুসলিমবিশ্বের গভীরে আঘাত করার জন্য ইস্যু বানানো হয়েছে।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.