চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রে অতিরিক্ত ৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। ২৫ থেকে ৪৪ বছর বয়সী হিস্পানিক এবং কৃষ্ণাঙ্গদের মধ্যে মৃত্যুর হার সবচেয়ে বেশি, এমন উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে মার্কিন রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।
মহামারি করোনায় এদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে মঙ্গলবার সিডিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে।
সিডিসির হিসাব মতে, চলতি বছরের ২৬ জানুয়ারি হতে ৩ অক্টোবর পর্যন্ত দুই লাখ ৯৯ হাজার ২৮ জন মানুষ মারা গেছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের মার্চ থেকে যুক্তরাষ্ট্রে প্রতি সপ্তাহে অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটে।
গত ১১ এপ্রিল থেকে আগস্টের ৮ তারিখ পর্যন্ত সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ছিল দেশটিতে।
কারণ হিসেবে বলা হচ্ছে, মহামারিতে বিভিন্ন দেশের সীমান্তে বন্ধ বা নানা বিধিনিষেধের কারণে সাধারণ মানুষ চিকিৎসার জন্য অন্য কোথায় যেতে পারেনি। কোভিডের চিকিৎসায় হিমশিম খাওয়া হাসপাতালগুলো সাধারণ রোগীদের নিয়মিত সেবা দিতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।