অক্সফোর্ডের টিকা নিয়ে স্বেচ্ছাসেবকের প্রাণ গেল

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাসের টিকা নিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাজিলের এক স্বেচ্ছাসেবক।
তবে ওই টিকার ট্রায়াল এখনও বন্ধ করার ঘোষণা দেয়নি অক্সফোর্ড কর্তৃপক্ষ।

ব্রাজিলের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনকার কোভিড-নাইনটিন টিকার ক্লিনিকাল পরীক্ষায় অংশ নেওয়া এক স্বেচ্ছাসেবকের মৃত্যু হয়েছে।
২৮ বছর বয়সী ওই ব্যক্তি রিও ডি জেনেরিওর বাসিন্দা।

ভ্যাকসিন নেওয়ার পর ওই ব্যক্তির শরীরে কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল, তা এখনও স্পষ্ট করে বলা হয়নি।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.