দক্ষিণ আফ্রিকায় আলুর দাম ১৪০ গুণ বৃদ্ধি

করোনাকালে লকডাউনে কৃষি কার্যক্রম বন্ধ থাকা ও মৌসুমে অতিমাত্রায় শীতের কারণে উৎপাদন না হওয়ায় দক্ষিণ আফ্রিকায় সবজি বাজারে প্রভাব পড়তে শুরু করেছে।

আলু উৎপাদনের জন্য বিখ্যাত দক্ষিণ আফ্রিকার লিম্পোপোতে অস্বাভাবিক শীতের কারণে ফসলের প্রথম অংশের ব্যাপক ক্ষতি হয়।
ফলে আলুর দাম চার মাসে ১৪০ গুণ বৃদ্ধি পেয়েছে।

চলতি বছরের জুনের মাঝামাঝি থেকে আলুর দাম গত বছরের একই সময়ের তুলনায় গড়ে ৪৬ শতাংশ বৃদ্ধি পায়।
চার মাসে প্রতি দশ কেজি আলুর ব্যাগের গড় বাজার মূল্য ৩৫ রেন্ড (স্থানীয় মুদ্রা) এর থেকে ৮৩ রেন্ডে পৌঁছায়, যা এখন ১১০ রেন্ডে।

দক্ষিণ আফ্রিকা আলু শিল্প সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আন্ড্রে জুস্ট বলেন, জুনের মাঝামাঝি থেকে আলুর দাম গত বছরের একই সময়ের চেয়ে ৪৬ ভাগ বেশি ছিল।
সম্প্রতি মূল্যবৃদ্ধি ২০১১ থেকে ২০১৬ সালের শুরুতে আলুর মূল্যবৃদ্ধি অতীত রেকর্ড ছাড়িয়ে যায়।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.