জ্বালানির টাকা মওকুফ চায় বিমান, না মন্ত্রণালয়ের

জ্বালানির বকেয়ার টাকা দিতে রাজি নয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বকেয়া পরিশোধ না করার জন্য সরকারের কাছে চিঠি দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
কিন্তু প্রচলিত বিধি অনুযায়ী এই অর্থ মওকুফ করা সম্ভব নয়। জ্বালানি বিভাগও এই দাবি ছাড়তে নারাজ।

বৃহস্পতিবার জ্বালানি বিভাগে অনুষ্ঠিত বৈঠকে পাওনা আদায়ে কোনও সমঝোতায় না পৌঁছাতে পেরে শেষ পর্যন্ত একটি কমিটি গঠন করার আদেশ দেওয়া হয়েছে।
কমিটির রিপোর্ট পেলে পরবর্তীতে বৈঠক করে আবারও সিদ্ধান্ত নেওয়া হবে।
কমিটিতে জ্বালানি বিভাগ ছাড়াও বিপিসি, পদ্মা অয়েল, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধি থাকবেন।

জ্বালানি বাবদ বিমানের কাছে দুই হাজার একশ’ কোটি টাকার পাওনা আদায়ে বৃহস্পতিবার বৈঠক হয়।
বৈঠকে জ্বালানি বিভাগ ছাড়াও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.