সময় ফুরিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের

ট্রাম্প ও জো বাইডেনের চূড়ান্ত বিতর্কে কে এগিয়ে আছেন, তা নিয়ে সাধারণ মানুষের আগ্রহের কমিতে নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে শেষ বিতর্কে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর মধ্যে কে বিজয়ী মতামতের ভিত্তিতে জানিয়েছে প্রভাবশালী গণমাধ্যম সিএনএন।

শুক্রবার সংবাদমাধ্যমটি তাদের জরিপের ভিত্তিতে জানিয়েছে, দ্বিতীয় ও শেষ বিতর্কে জয়লাভ করেছেন ডেমোক্র্যাট প্রেসিডন্ট পদপ্রার্থী জো বাইডেন।

শেষ বিতর্কের দর্শকদের মতামতের ভিত্তিতে সিএনএন ইনস্ট্যান্ট পোল বলছে, চূড়ান্ত বিতর্কে ট্রাম্পের চেয়ে বাইডেন ভালো করেছেন।
জরিপ অনুযায়ী, ৫৩ শতাংশ দর্শক বলেছেন, শেষ বিতর্কে বাইডেন জয়লাভ করেছেন।
অন্যদিকে, ৩৯ শতাংশ দর্শক বলেছেন, এই বিতর্কে প্রেসিডেন্ট ট্রাম্প জিতেছেন।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.