ইউরোপে চলছে করোনার তাণ্ডব

করোনার সংক্রমণ বেড়েই চলেছে ইউরোপে।
নাইট পার্টি, আমোদের জন্য মানুষের সমাবেশ ও পারিবারিক অনুষ্ঠানের কারণেই ইউরোপে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর হয়েছে বলে মনে করা হচ্ছে।
এমন জমায়েত এড়িয়ে চলতে প্রশাসনের আবেদনে মানুষজন যথেষ্ট সাড়া দিচ্ছে না।
তাই নাইট কারফিউ ও অন্যান্য কড়াকড়ি পথ বেছে নিচ্ছে ইউরোপের একাধিক দেশ।

জার্মানিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণের হার।
বৃহস্পতিবার দেশটি ১১ হাজারের বেশি মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে।
করোনায় আক্রান্ত হয়েছেন খোদ স্বাস্থ্যমন্ত্রী ইয়েন্স স্পান। আগামী সপ্তাহে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও রাজ্যের মুখ্যমন্ত্রীরা পরিস্থিতি পর্যালোচনা করে আরও কঠোর পদক্ষেপ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.