মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও দৈনিক সংক্রমণের রেকর্ড

মার্কিন যুক্তরাষ্ট্রে টানা তিনদিন ধরে করোনা সংক্রমণ বাড়তে দেখা গেছে।
দেশটিতে নতুন করে দৈনিক সংক্রমণের রেকর্ড হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার নতুন করে দেশটিতে আরও ৮৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে।

মার্কিন চিকিৎসক জেরোম অ্যাডামস সতর্ক করে বলেছেন, দেশটির হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।
তবে ভালো চিকিৎসা সেবার কারণে মৃত্যুহার কমেছে বলেও উল্লেখ করেছেন তিনি।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে বলেছে, করোনা মহামারির কারণে উত্তর গোলার্ধে অবস্থিত দেশগুলো ভয়াবহ সঙ্কটের মধ্যে রয়েছে।

সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম ঘেব্রিয়েসুস সাংবাদিকদের বলেন, আগামী কয়েক মাস বেশ কঠিন সময়। বেশ কিছু দেশ ভয়াবহ বিপজ্জনক অবস্থার মুখে পড়তে পারে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.