ইউরোপের বিভিন্ন দেশে ২৫ অক্টোবর স্থানীয় সময় রাত তিনটা থেকে ঘড়ির কাঁটা এক ঘণ্টা পিছিয়ে আনা হচ্ছে।
অর্থাৎ স্থানীয় সময় রাত তিনটা থেকে ঘড়ির কাঁটার পরিবর্তন করে এক ঘণ্টা পিছিয়ে রাত দুইটা করা হচ্ছে।
বাংলাদেশের সঙ্গে সেন্ট্রাল ইউরোপিয়ান টাইম জোনে থাকা দেশগুলোর সময়ের ব্যবধান হবে পাঁচ ঘণ্টা এবং সারা পৃথিবীতে সময় নির্ণয়ের জন্য প্যারামিটার হিসেবে পরিচিত গ্রিনউইচ মিন টাইম বা জিএমটির সঙ্গে এ দেশগুলোর সময়ের ব্যবধান এক ঘণ্টায় এসে পৌঁছাবে।