বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়ে বলেছে, বিশ্ব এখন করোনা মহামারির জটিল সন্ধিক্ষণে রয়েছে।
বিশ্বের বহু দেশেই করোনা ভাইরাস জ্যামিতিক হারে বাড়ছে। আগামী কয়েক মাস খুবই কঠিন সময়।
শুক্রবার সংস্থার প্রধান টেডরস আধানম গেব্রিয়াসাস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই সতর্কবার্তা দিয়েছেন।
ডব্লিউএইচও প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস বলেন, পরবর্তী কয়েক মাস খুবই কঠিন সময় যাবে। কয়েকটি দেশ বিপজ্জনক অবস্থায় রয়েছে।
বিশ্বের বহু দেশে ভাইরাস জ্যামিতিক হারে বাড়ছে উল্লেখ করে সংক্রমণজনিত মৃত্যু ঠেকাতে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।