ফের মিয়ানমারের মানচিত্রে সেন্টমার্টিন!

দুইবছরের মাথায় সেন্টমার্টিনকে ফের নিজেদের দাবি করেছে মিয়ানমার।
ইউরোপীয় ইউনিয়নের সাইট কোপর নিকাসে (https://www.copernicus.eu/en) দেখানো হচ্ছে বাংলাদেশের সীমানা ও ইকোনোমিক জোনের বাইরে অবস্থান এই প্রবাল দ্বীপের।
এই কোপারনিকাস সাইটের স্লোগান ইউরোপের চোখে বিশ্বদর্শন।

মানুষের তথ্য জানার অধিকারকে সম্মান দেখানোর কথা বলা হলেও এবার ভুল তথ্য উপস্থান করলো তারা। বাংলাদেশের সেন্টমার্টিনকে তারা দেখাচ্ছে মিয়ানমারের ভূমি হিসেবে।

এদিকে, মিয়ানমার জনগণের তথ্য প্রাপ্তি নিশ্চিত করতে সুইজার‍ল্যান্ডের অর্থায়নে তৈরির উদ্যোগ গ্রহণ করা হয় ওয়ানম্যাপ মিয়ানমার প্রকল্প।
গত কয়েক বছর এ সাইটটি সবার জন্য উন্মুক্ত থাকলেও হঠাৎ সেটি অকার্যকর দেখাচ্ছে।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.