ম্যাখোঁর মানসিক চিকিৎসা চান এরদোয়ান

তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের অপমানজনক মন্তব্যের পর তুরষ্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ফ্রান্স।
মুসলমান ও ইসলাম ধর্মের প্রতি মনোভাবের জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর মানসিক চিকিৎসা দরকার, এরদোয়ানের এই কথার জবাবে এমন ঘোষণা দিয়েছে ফ্রান্স।
শনিবার তুরস্কের কায়সারি শহরে নিজ দল একে পার্টির এক প্রাদেশিক সমাবেশে ফরাসি প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে একথা বলেন এরদোয়ান।

মতপ্রকাশের স্বাধীনতার ক্লাসে কার্টুন প্রদর্শনের জেরে ইসলামপন্থী উগ্রবাদী একজন ইতিহাস শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত হয়ে আছে ফ্রান্স।
ওই ঘটনার পর ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর।
তিনি বলেন, এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।
ফরাসি প্রেসিডেন্টের এই বক্তব্যের তীব্র সমালোচনা করেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান।

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.