ইউরোপে করোনাভাইরাসে মৃত্যু আড়াই লাখ ছাড়াল

লাতিন আমেরিকার পর দ্বিতীয় অঞ্চল হিসেবে মহামারি করোনাভাইরাসে আড়াই লাখ মৃত্যু ছাড়িয়েছে ইউরোপে।
অঞ্চলটিতে দ্বিতীয় দফায় করোনার সংক্রমণও বাড়ছে।
বিগত দুই সপ্তাহে ইউরোপের অনেক দেশেই রেকর্ড কোভি-১৯ রোগী শনাক্ত হয়েছে।
পরিস্থিতি বেশ উদ্বেগজনক বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ খবর জানিয়ে বলা হচ্ছে, গত বৃহস্পতিবার ইউরোপে প্রথমবারের মতো একদিনে দুই লাখের বেশি সংক্রমণ শনাক্ত হয়।
এ ছাড়া চলতি সপ্তাহে দৈনিক সর্বোচ্চ করোনা সংক্রমণের রেকর্ড হয়েছে ইউরোপের দক্ষিণাঞ্চলীয় বেশিরভাগ দেশে।
ফলে নতুন করে বিধিনিষেধও আরোপ হচ্ছে।

বিশ্বে মহামারি করোনায় মোট মৃত্যুর ১৯ শতাংশ এবং মোট শনাক্ত সংক্রমণের ২২ শতাংশই ইউরোপে। অঞ্চল এ পর্যন্ত শনাক্ত ৮০ লাখের বেশি কোভিড-১৯ রোগীর মধ্যে যে আড়াই লাখ মারা গেছে এর মধ্যে দুই তৃতীয়াংশই কয়েকটি দেশে।
দেশগুলো হলো যুক্তরাজ্য, ইতালি, ফ্রান্স, রাশিয়া, বেলজিয়াম এবং স্পেন।

 

 

আরও খবর
আপনার কমেন্ট লিখুন

Your email address will not be published.